বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির এইচআরএম বিভাগের ২ শিক্ষার্থী

ছবি : বিপ্লবী বার্তা

সর্বোচ্চ ফলাফল অর্জন করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে সুমি খাতুন এবং ফয়সাল আহমেদ ফাহিম। 

এবছরে প্রতিটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একক ও যৌথভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়। এতে মোট ৩৬শিক্ষার্থীর মধ্যে ২৫ জন ছাত্র ও ১১ জন ছাত্রী এ সম্মাননা পেয়েছেন। 

নিজ বিভাগের শিক্ষার্থীদের সাফল্যে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী সুমি খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম ডিনস অ্যাওয়ার্ড অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের এই অর্জন মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার স্বীকৃতি। বিভাগের সভাপতি হিসেবে তাদের এ সাফল্য আমার জন্য অত্যন্ত আনন্দের ও আবেগের। শিক্ষার্থীদের এমন অর্জনই একজন শিক্ষকের পরিশ্রম ও দায়িত্ব পালনের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরো বলেন, এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের নিজস্ব প্রচেষ্টা ও নিষ্ঠার পাশাপাশি তাদের পরিবারের নিরন্তর সমর্থন, অনুপ্রেরণা এবং ত্যাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের প্রতি তাঁদের নিরলস প্রচেষ্টা এ অর্জনকে অর্থবহ করে তুলেছে। আমি তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।

ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির এইচআরএম বিভাগের ২ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সর্বোচ্চ ফলাফল অর্জন করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে সুমি খাতুন এবং ফয়সাল আহমেদ ফাহিম। 

এবছরে প্রতিটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একক ও যৌথভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়। এতে মোট ৩৬শিক্ষার্থীর মধ্যে ২৫ জন ছাত্র ও ১১ জন ছাত্রী এ সম্মাননা পেয়েছেন। 

নিজ বিভাগের শিক্ষার্থীদের সাফল্যে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী সুমি খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম ডিনস অ্যাওয়ার্ড অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের এই অর্জন মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার স্বীকৃতি। বিভাগের সভাপতি হিসেবে তাদের এ সাফল্য আমার জন্য অত্যন্ত আনন্দের ও আবেগের। শিক্ষার্থীদের এমন অর্জনই একজন শিক্ষকের পরিশ্রম ও দায়িত্ব পালনের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরো বলেন, এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের নিজস্ব প্রচেষ্টা ও নিষ্ঠার পাশাপাশি তাদের পরিবারের নিরন্তর সমর্থন, অনুপ্রেরণা এবং ত্যাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের প্রতি তাঁদের নিরলস প্রচেষ্টা এ অর্জনকে অর্থবহ করে তুলেছে। আমি তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা