বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নোয়াখালীতে চুরির অভিযোগ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের - গ্রেপ্তার ৪

ছবিঃ বিপ্লবী বার্তা

নোয়াখালীর সদর উপজেলায় কবির হোসেন নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবককে চুরির অভিযোগে পিটিয়ে ও নির্যাতন করে হত্যার  ঘটনায় পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় দুপুরে সুধারাম মডেল মডেল থানায় সংবাদ সম্মেলন করেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ ( অর্থ ও প্রশাসন)  আবু তৈয়ব মো আরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, এসআরবি -১১ এর কমান্ডার মিঠুন কুমার কুন্ড, সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০-২৫ জনের নামে একটি মামলা দায়ের করে। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এজাহারনামীয় চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আলাউদ্দিন মুন্সী, মো. ফারুক উদ্দিন রনি, মো. হোসেন এবং মো. তারেক। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন,গ্রেপ্তার করা আসামিদের থানা হেফাজতে এনে  জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

নিহত কবির হোসেন সদর উপজেলা  নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের মৃত হানিফের ছেলে। চুরির অভিযোগে তাকে বাসা থেকে তুলে নিয়ে গাছের লাঠি ও কাঠের টুকরা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।

ঘটনা দেখে তৌহিদের মা কমলা বেগম ছেলেকে উদ্ধার করতে এগিয়ে যান। হামলাকারীরা তাকেও ধাক্কা দিয়ে মারধর করে জখম করে। একপর্যায়ে বিবাদীরা  রশি দিয়ে বাজারের পিলারের সঙ্গে বেঁধে মারাত্মকভাবে মারধর করে।

পরবর্তী সময়ে বিকেল ৫টার দিকে হামলাকারীরা গুরুতর আহত তৌহিদকে একটি অটোরিকশায় তুলে মাইজদীর দিকে নিয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে তৌহিদের পরিবার জানতে পারে যে, তিনি মারা গেছেন। নিয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের একটি ইটের সলিং রাস্তার পাশে কড়ই গাছের নিচে তার লাশ ফেলে রাখা হয়।

খবর পেয়ে ৯৯৯ নম্বরে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নোয়াখালীতে পাঠায়। প্রাথমিক তদন্তে নিহতের পিঠ, পেট, দুই উরু এবং দুই পায়ের রানে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনার স্থান থেকে একটি অটো রিকশা এবং ১০ হাত রশি জব্দ করেছে।

হত্যাকাণ্ড নোয়াখালী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে চুরির অভিযোগ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের - গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা