আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, কোটালীপাড়া ও উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন এবং টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম নিজ নিজ সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন