বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা :আটক -৪

ছবিঃ বিপ্লবী বার্তা

নোয়াখালী সদর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইসলামগঞ্জ বাজারের ‘গাইন বাড়ি’ এলাকায় চুরির অভিযোগল মো. কবির (৪০) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নেওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল সোনাপুর ফিলিং স্টেশন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে কবিরকে শনাক্ত করার পর ইসলামগঞ্জ ডালের বাড়ি থেকে নিয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর এলাকায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁকে মারধর করা হলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

​নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক অভিযোগ রয়েছে। চোর সন্দেহে তাঁকে আটক করে মারধর করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী নোয়াখালী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা :আটক -৪

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালী সদর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইসলামগঞ্জ বাজারের ‘গাইন বাড়ি’ এলাকায় চুরির অভিযোগল মো. কবির (৪০) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নেওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল সোনাপুর ফিলিং স্টেশন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে কবিরকে শনাক্ত করার পর ইসলামগঞ্জ ডালের বাড়ি থেকে নিয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর এলাকায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁকে মারধর করা হলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

​নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক অভিযোগ রয়েছে। চোর সন্দেহে তাঁকে আটক করে মারধর করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা