প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা
নূর আলম শেখ, গোপালগঞ্জ ||
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, কোটালীপাড়া ও উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন এবং টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম নিজ নিজ সভায় সভাপতিত্ব করেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।এ সময় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।সভায় সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা