বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে চাকসু ভিপির বিরুদ্ধে ব্যবস্থা চায় ছাত্রদল

ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক অভিনয়ের অভিযোগ তুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ঘটনায় রনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্তের ফলাফল প্রকাশ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, চাকসুর গঠনতন্ত্র ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ২০২০ সালে বেগম খালেদা জিয়ার কথা বলার ধরন অনুকরণ করে ব্যঙ্গাত্মক অভিনয় করেছিলেন ইব্রাহিম হোসেন রনি। তাঁদের মতে, একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে নিয়ে এমন পরিবেশনা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

তবে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে রনি বলেছেন, তাঁর অভিনীত ভিডিওর খণ্ডিত অংশ ছড়িয়ে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে ছাত্রদল।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছয় বছর আগে তাঁর অভিনীত একটি ভিডিওর অংশবিশেষ ছড়িয়ে ছাত্রদল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

রনির ভাষ্য, ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বার্ষিক শিক্ষা সফরের অনুষ্ঠানে অভিনয় পর্বে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে বিভাগের শিক্ষক এবং অনার্স ও মাস্টার্সের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে হানিফ সংকেত, বেগম খালেদা জিয়া, ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পীদের কথা বলার ধরন অনুকরণ করে অভিনয় করেছিলেন। তাঁর দাবি, পরিবেশনাটি ছিল নিছক বিনোদনমূলক, কোনো রাজনৈতিক বিদ্বেষ প্রকাশের উদ্দেশ্যে নয়।

রনি অভিযোগ করেন, ভিডিও থেকে শুধু বেগম খালেদা জিয়ার অংশটুকু কেটে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। তাঁর মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওর নির্দিষ্ট অংশ ছড়িয়ে বিদ্বেষ তৈরির চেষ্টা রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয়। ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার তাঁর শিক্ষার্থীবান্ধব কার্যক্রম থামাতে পারবে না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ছাত্রদল ছয় দফা দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে, রনির ভিডিও নিয়ে নিরপেক্ষ তদন্ত ও ফল প্রকাশ, তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে ব্যাখ্যা এবং ক্যাম্পাসে স্বচ্ছ ও প্রকাশ্য ছাত্ররাজনীতির পরিবেশ নিশ্চিত করা।

এ ছাড়া আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নারী শিক্ষার্থীদের চরিত্রহনন ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ক্যাম্পাসকেন্দ্রিক বিভিন্ন পেজের অ্যাডমিনদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানায় ছাত্রদল।

এর আগে, ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বার্ষিক শিক্ষা সফরে আয়োজিত অভিনয় পর্বে বেগম খালেদা জিয়াকে নিয়ে মিমিক্রি করেন বর্তমান চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। ওই পরিবেশনায় হানিফ সংকেত ও ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলার ধরনও অনুকরণ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে চাকসু ভিপির বিরুদ্ধে ব্যবস্থা চায় ছাত্রদল

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা