বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত আবুল কালাম লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাঁর ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পরে বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লক্ষ্মীপুর সড়ক অবরোধ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত আবুল কালাম লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাঁর ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পরে বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা