সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা যেন অন্যের মানসিক ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
রোববার (১১ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, বর্তমান সমাজে সহিংসতা, অসহিষ্ণুতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান ও হেয়প্রতিপন্ন করার প্রবণতা উদ্বেগজনক। সামান্য বিরোধ কিংবা অনলাইনে লেখা কোনো মন্তব্যকে কেন্দ্র করে কেউ কেউ চরম মানসিক সংকটে পড়ছেন। এসব ঘটনা মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।
রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় একটি র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, মানসিক স্বাস্থ্যসেবাকে শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে সচেতনতা, সহমর্মিতা, কাউন্সেলিং ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে আরও বিস্তৃত করা সম্ভব। এ ক্ষেত্রে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করার পথ সহজ হবে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে মানসিক স্বাস্থ্যসেবার উদ্যোগ আরও জোরদার করার জন্য তিনি মনোবিজ্ঞান বিভাগের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. অরুণাভ বৈরাগী। ‘জীবনের অভিজ্ঞতা শুনি; সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহার।
বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, মনোবিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান অনুষদের অন্যান্য বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন