চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আয়োজিত বিতর্ক উৎসব-২০২৬-এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় চাকসু কেন্দ্র সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
বক্তব্যে তিনি বলেন, বিতর্ক মানুষকে যুক্তি শেখায়। বিতার্কিকরা যুক্তির মাধ্যমে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। বিতর্ক তাঁর নিজেরও পছন্দের জায়গা উল্লেখ করে তিনি বলেন, বিতার্কিকরা কখনো সাবেক হন না। এ সময় তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এমন আয়োজনের জন্য চাকসুকে ধন্যবাদ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর ক্যারিয়ার ও ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদী হাসান সোহান।
বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে ডিসিইউ টিম এবং রানার্সআপ হয়েছে জেডডিসি-সিইউ টিম। অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিসহ বিভিন্ন দলের বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন