বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবিতে সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের তিন যুগপূর্তি উদযাপন

ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের ৩৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, স্মারক গ্রন্থ প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন (রাহমান নাসির উদ্দিন)। এ সময় অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা বক্তব্য দেন।

আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং তাকে উদার ও মানবিক হতে শেখায়। একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ে গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি গবেষণা, পাঠদান, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাও থাকা প্রয়োজন। এসব সৃজনশীল কর্মকাণ্ডের সম্মিলনেই একটি বিশ্ববিদ্যালয় প্রাণবন্ত হয়ে ওঠে।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক পক্ষপাত ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে। কোনো সংগঠন দলীয় স্বার্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়লে তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

অঙ্গনের ভবিষ্যৎ পথচলার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, সংগঠনটির সঙ্গে যুক্ত সবাই নিজ নিজ অবস্থান থেকে সাংস্কৃতিক আন্দোলনে অবদান রাখবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবেন বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে অঙ্গনের তিন যুগের পথচলা নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুব আলম অঙ্গনের কার্যক্রম ও ইতিহাস তুলে ধরেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া র‍্যালিসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠার ৩৬ বছর পূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অঙ্গনের সাবেক সদস্য, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চবিতে সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের তিন যুগপূর্তি উদযাপন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা