বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবিতে প্রথমবারের মতো প্রদর্শিত হলো ‘ইন্টারস্টেলার’

ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলান পরিচালিত বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র Interstellar। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের এ. এফ. রহমান হলের কমনরুমে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ. এফ. রহমান হল ছাত্র সংসদের বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ওমর বিন কাসেম ইফতির উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজক ওমর বিন কাসেম ইফতি বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনের ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় উপকরণের অভাবে তা সম্ভব হয়নি। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীদের জন্য জ্ঞানভিত্তিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রদর্শনী আয়োজনে সহযোগিতার জন্য এ. এফ. রহমান হল ছাত্র সংসনকে ধন্যবাদ জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আহ্বায়ক আশেকুল মোস্তফা আবরার।

তিনি বলেন, ‘সিনেমার সামষ্টিক যাপনের প্রসার ঘটা জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা ও মুক্তজ্ঞানচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চবিতে প্রথমবারের মতো প্রদর্শিত হলো ‘ইন্টারস্টেলার’

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলান পরিচালিত বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র Interstellar। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের এ. এফ. রহমান হলের কমনরুমে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ. এফ. রহমান হল ছাত্র সংসদের বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ওমর বিন কাসেম ইফতির উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজক ওমর বিন কাসেম ইফতি বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনের ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় উপকরণের অভাবে তা সম্ভব হয়নি। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীদের জন্য জ্ঞানভিত্তিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রদর্শনী আয়োজনে সহযোগিতার জন্য এ. এফ. রহমান হল ছাত্র সংসনকে ধন্যবাদ জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আহ্বায়ক আশেকুল মোস্তফা আবরার।

তিনি বলেন, ‘সিনেমার সামষ্টিক যাপনের প্রসার ঘটা জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা ও মুক্তজ্ঞানচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা