‘মাদককে না বলি, মাঠে গিয়ে খেলা করি’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম রমজান আলী মণ্ডলের স্মরণে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার বিকালে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে তালুক শিমুলবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিমুল সীমান্ত ক্রীড়া চক্রের উদ্যোগে এ হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় মোট আটটি দল অংশ নেন । ইতোমধ্যে গতকাল শুক্রবার বিকালে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত রবিবার হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল এবং রানার্সআপ দলের জন্য একটি ছোট খাসি ছাগল রাখা হয়েছে।
খেলা পরিচালনা করছেন মহব্বত আলী। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মশিউর রহমান।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান।
হলোখানা এলাকার কলেজ শিক্ষার্থী বিপুল মিয়া বেলাল ও নাওডাঙ্গা এলাকার কলেজ শিক্ষার্থী অসীম কুমার রায় বলেন, ছোটবেলায় অনেক হাডুডু খেলা দেখতাম। এখন আগের মতো আমাদের জাতীয় খেলাগুলো হয় না। অনেক দিন পর হাডুডু খেলা দেখে ভালো লাগছে।
হাডুডুর পাশাপাশি ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন প্রতিটি পাড়া-মহল্লায় করা জরুরি। যত বেশি খেলাধুলার আয়োজন হবে, ততই তরুণ-যুবসমাজ মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবনে ফিরবে।
স্থানীয় সহকারী শিক্ষক বেলাল হোসেন বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
শিমুল সীমান্ত ক্রীড়া চক্রের সভাপতি জীবন মিয়া ও সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, মাদককে না বলি, মাঠে গিয়ে খেলা করি, এই স্লোগানকে সামনে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতেই হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান শুক্রবার বিকালে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি স্কুল মাঠে হওয়ায় বন্ধের দিনে খেলা অনুষ্ঠিত হয়। এটা সত্য যে সেমিফাইনাল খেলাসহ পাঁচ ব্যাচে হাজারও দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, মাদক সমাজে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এতে তরুণ-যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। মরহুম রমজান আলী মণ্ডলের স্মৃতিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ আয়োজন করা হয়েছে। প্রত্যেক খেলার দিন বিশেষ বিশেষ কিছু মানুষকে অতিথি করা হয়েছে।
শুক্রবারের সেমিফাইনাল খেলায় নাওডঙ্গা মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী অতিথি ছিলেন। এভাবে প্রতিটি পাড়া-মহল্লায় এ ধরনের খেলাধুলার আয়োজন করা হলে তরুণ-যুবসমাজ মাদক ছেড়ে সুস্থ ও সুন্দর জীবনে ফিরবে বলে আমি বিশ্বাস করি।
নাওডাঙ্গা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, খেলাধুলার চর্চা কমে যাওয়ায় অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছেন। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে শিমুলবাড়ী ও নাওডাঙ্গা ইউনিয়নে হাডুডু খেলার আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, হাডুডু, ক্রিকেটসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন নিয়মিত অব্যাহত থাকলে তরুণ ও যুবসমাজকে মাদকের আসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে। পাশাপাশি এসব আয়োজনের মাধ্যমে তাঁদের সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন