চলচ্চিত্র নির্মাণ থেকে চিত্রনাট্য, গণমাধ্যম ও দৃশ্যনির্ভর গল্প বলা, সৃজনশীলতার নানা ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি। সংগঠনটির নতুন কমিটিতে সভাপতি হয়েছেন তারেক হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান সাকিব। উপদেষ্টা হিসেবে রয়েছেন সোনিয়া রাফা।
৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঘোষিত এ কমিটি তে, সহসভাপতি হয়েছেন খাদিজা জান্নাত পরী ও মোঃ লিমন।
যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নেয়ামত এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন তরুণ সাংবাদিক ও লেখক ফিয়াদ নওশাদ ইয়ামিন।
কমিটির সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী। চলচ্চিত্র নির্মাণ, গণমাধ্যম, চিত্রনাট্য, ভিজ্যুয়াল স্টোরিটেলিং এবং সৃজনশীল প্রকাশের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো ও দক্ষতা বিকাশে কাজ করবে সংগঠনটি।
প্রাইভেট ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্রচর্চা, পারস্পরিক সহযোগিতা এবং সৃজনশীল কাজের সুযোগ তৈরিতে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন