গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারে গুলি চালিয়ে বিকাশের ডিস্ট্রিবিউটরের তিন কোটি টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের এক হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ হিমেল আহমেদ (৩৫) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাওনা চৌরাস্তায় অবস্থিত বিকাশের ডিস্ট্রিবিউশন এজেন্সি ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেডের হিসাব ব্যবস্থাপক। আহত অন্যরা হলেন প্রতিষ্ঠানের ক্রেডিট ম্যানেজার ফাহাদ হোসেন, সুপারভাইজার রিফাত ও প্রাইভেটকারচালক লাল মিয়া।
প্রতিষ্ঠানের কর্মীদের ভাষ্য অনুযায়ী, বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে শ্রীপুরে ফিরছিলেন তারা। পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটি ঘিরে ফেলে। পরে দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে এবং গুলি চালিয়ে তাদের জিম্মি করে। এ সময় গাড়ির পেছনে রাখা চারটি বস্তার মধ্যে তিনটি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিটি বস্তায় এক কোটি টাকা ছিল বলে দাবি সংশ্লিষ্টদের।
আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হিমেল আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া টাকার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং লুট

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন