বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ছাই ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল। তিনি পরের জমি লিজ নিয়ে কপি চাষ করেছিলো। কিন্তু রাতের আঁধারে একদল দুর্বৃত্তের তান্ডবে নিঃস্ব হয়ে গেছেন কফি চাষি মো: শরিফুল প্রায় লাখ টাকা ক্ষতি। দীর্ঘদিন লালন-পালন করে ফলন ধরা বেশ কিছু কফি গাছ কেটে ও উপড়ে ফেলে তছনছ করে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। দিনের পর দিন ধরে দেওয়া কষ্ট, মেধা ও কঠোর শ্রম মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাওয়ায় চরম হতাশা ও কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক শরিফুল। 

​স্থানীয় সূত্রে জানা গেছে, পরম যত্নে গড়ে তোলা ওই কফি ক্ষেতটিতে চলতি মৌসুমে দারুণ ফলন এসেছিল। গাছগুলোতে সবুজ ও লাল কফির গুটি ঝুলছিল, যা থেকে ভালো উপার্জনের স্বপ্ন দেখছিলেন চাষি। কিন্তু রাতের আঁধারে শত্রুতামূলকভাবে গাছগুলো গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলা হয়। সকালে ক্ষেতে গিয়ে এমন তছনছ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক শরিফুল ও স্থানীয় বাসিন্দারা।

​ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল নিজ কণ্ঠে বলেন, "এই কফি গাছগুলো শুধু ফসল ছিল না, এগুলো ছিল আমার সন্তানের মতো। দিন-রাত এক করে পরিশ্রম করে আজ এই পর্যায়ে এনেছিলাম। রাতের আঁধারে কারা আমার এমন সর্বনাশ করল বুঝতে পারছি না। আমার সব স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল।"

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অন্য কৃষকরাও। তারা বলছেন, কৃষকের কষ্টের ফসল ধ্বংস করা একটি জঘন্য ও বর্বর অপরাধ। এমন ঘটনা গ্রামীণ অর্থনীতি ও উদীয়মান কফি চাষের ওপর বড় ধরনের আঘাত। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

দামুড়হুদা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ছাই ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল। তিনি পরের জমি লিজ নিয়ে কপি চাষ করেছিলো। কিন্তু রাতের আঁধারে একদল দুর্বৃত্তের তান্ডবে নিঃস্ব হয়ে গেছেন কফি চাষি মো: শরিফুল প্রায় লাখ টাকা ক্ষতি। দীর্ঘদিন লালন-পালন করে ফলন ধরা বেশ কিছু কফি গাছ কেটে ও উপড়ে ফেলে তছনছ করে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। দিনের পর দিন ধরে দেওয়া কষ্ট, মেধা ও কঠোর শ্রম মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাওয়ায় চরম হতাশা ও কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক শরিফুল। 

​স্থানীয় সূত্রে জানা গেছে, পরম যত্নে গড়ে তোলা ওই কফি ক্ষেতটিতে চলতি মৌসুমে দারুণ ফলন এসেছিল। গাছগুলোতে সবুজ ও লাল কফির গুটি ঝুলছিল, যা থেকে ভালো উপার্জনের স্বপ্ন দেখছিলেন চাষি। কিন্তু রাতের আঁধারে শত্রুতামূলকভাবে গাছগুলো গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলা হয়। সকালে ক্ষেতে গিয়ে এমন তছনছ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক শরিফুল ও স্থানীয় বাসিন্দারা।

​ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল নিজ কণ্ঠে বলেন, "এই কফি গাছগুলো শুধু ফসল ছিল না, এগুলো ছিল আমার সন্তানের মতো। দিন-রাত এক করে পরিশ্রম করে আজ এই পর্যায়ে এনেছিলাম। রাতের আঁধারে কারা আমার এমন সর্বনাশ করল বুঝতে পারছি না। আমার সব স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল।"

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অন্য কৃষকরাও। তারা বলছেন, কৃষকের কষ্টের ফসল ধ্বংস করা একটি জঘন্য ও বর্বর অপরাধ। এমন ঘটনা গ্রামীণ অর্থনীতি ও উদীয়মান কফি চাষের ওপর বড় ধরনের আঘাত। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা