গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট নিরলস কাজ করে যাচ্ছে। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া এবং বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ৭০ জন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে সাততলা বিশিষ্ট ওই গার্মেন্টস ভবনের তৃতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে এবং ভবনজুড়ে ঘন কালো ধোঁয়ার সৃষ্টি হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা ও ব্যাপ্তি বাড়তে থাকায় পরবর্তীতে কোনাবাড়ি ফায়ার স্টেশনের ১টি, গাজীপুর ফায়ার সার্ভিসের আরও ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টো ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।
তিনি আরও জানান, ভবনের ভেতরে আটকে থাকা ও প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জন শ্রমিককে দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কারখানা ভবনটিতে পর্যাপ্ত নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া কারখানাটির আশপাশে কোনো পুকুর বা নিকটস্থ পানির উৎস না থাকায় দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন ডাম্পিং ও পুরো নিয়ন্ত্রণে আনার কাজ অব্যাহত রয়েছে। আগুনের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন