বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকান্ড

আবু সাঈদ
আবু সাঈদ গাজীপুর
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকান্ড
ছবি: আবু সাইদ

গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার এক মিনিটের মধ্যে (দুপুর ২টা ৪৫ মিনিটে) ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থল রয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ও গার্মেন্টস কর্মীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

ফায়ার সার্ভিস অগ্নিকান্ড

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকান্ড

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার এক মিনিটের মধ্যে (দুপুর ২টা ৪৫ মিনিটে) ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থল রয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ও গার্মেন্টস কর্মীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা