বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের আডুয়াডাঙ্গা গ্রামের বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও সমাজহিতৈষী কাজী মোতাহার হোসেন (নান্নু) আর নেই।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আকস্মিক স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কাজী মোতাহার হোসেন (নান্নু) ছিলেন ফলতিতা জুম্মান ফিস- এর স্বত্বাধিকারী। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। সম্প্রতি একটি স্থানীয় মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ও উদ্যোগ ছিল।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, বিনয়ী, নিভৃতচারী ও দানশীল। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কাজে তাঁর অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফকিরহাটের নলধা মৌভোগ ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এ সময় তারা মরহুম কাজী মোতাহার হোসেন (নান্নু)-এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন