সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থান বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই ধারাবাহিকতায় নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) ৪ সদস্যের একটি টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, কলমাকান্দা উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। স্থানটি সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মদ প্রচলিত নিয়ম অনুযায়ী নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ৩১ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি। তিনি জানান, সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান রোধে বিজিবির জিরো-টলারেন্স নীতি এবং নিরলস নজরদারি অব্যাহত থাকবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন