সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে আটক জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের বহিষ্কৃত নেতা মো. রাব্বি হোসেনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো অভিযোগ না থাকায় এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে মুচলেকা নিয়ে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে আশুলিয়া থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
জানা যায়, ফেসবুকে জাবি ছাত্রলীগের কর্মী মৃন্ময় দাসের দেওয়া শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছাসংবলিত একটি পোস্টের মন্তব্যের ঘরে ‘শুভ জন্মদিন আপা’ লিখে লাভ চিহ্ন দিয়ে কমেন্ট করেছিলেন রাব্বি। এর জেরে বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে সমালোচনা শুরু হয় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে জাতীয় ছাত্রশক্তি থেকে বহিষ্কার করা হয়।
গতকাল সোমবার বেলা ৩টার দিকে তিনি ক্যাম্পাসের বটতলা এলাকায় গেলে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর তোপের মুখে পড়েন। পরে নিরাপত্তা শাখা তাকে প্রক্টর অফিসে নিয়ে যায় এবং সেখান থেকে ‘নিরাপত্তার স্বার্থে’ তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাব্বি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী এবং গত বছর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রাব্বিকে ছেড়ে দেওয়ার বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে কোনো অভিযোগ দেয়নি এবং ছাত্রলীগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ জন্য তাকে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে রাব্বি হোসেন বলেন, “আমাকে থানায় নেওয়ার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পরে রাত দুইটার দিকে মুচলেকা নিয়ে আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে।”
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তেমন কিছু পায়নি। এ ছাড়া তার একটি পরীক্ষা রয়েছে। তার বিভাগের শিক্ষকেরাও অনুরোধ করেছিলেন তার বিষয়ে। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, সে জন্য সব দিক বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন