বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে মহাবিশ্বের অনন্ত যাত্রা নিয়ে বিজ্ঞান সংলাপ

নূর আলম শেখ
নূর আলম শেখ গোপালগঞ্জ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে মহাবিশ্বের অনন্ত যাত্রা নিয়ে বিজ্ঞান সংলাপ
ছবি : বিপ্লবী বার্তা

বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মহাবিশ্বের উৎপত্তি থেকে শুরু করে এর বিশালতা, বিবর্তন, মহাকাশবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির অগ্রযাত্রা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এ সংলাপে প্রাণবন্ত আলোচনা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ পৌর মিলনায়তনে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

সংলাপে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, কৌতূহল ও অনুসন্ধিৎসা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে, এর পরিবর্তন ও বিবর্তনের বিভিন্ন দিক, মহাকাশ সম্পর্কে মানুষের জ্ঞান অর্জনের ইতিহাস, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্রমবিকাশ এবং প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রা তুলে ধরা হয়।

এ সময় শিক্ষার্থীরা মহাবিশ্ব ও বিজ্ঞান নিয়ে নানা কৌতূহলোদ্দীপক প্রশ্ন করেন। সংশ্লিষ্টরা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কোনো বিষয়কে শুধু মুখস্থ না করে প্রশ্নের মাধ্যমে জানার, যুক্তি দিয়ে বিশ্লেষণ করার এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোর গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান শিক্ষার্থীদের নিয়মিত প্রশ্ন করতে, নতুন কিছু জানতে এবং অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তুলতে উৎসাহিত করেন। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও যুক্তিনির্ভর চিন্তা শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীল কর্মকাণ্ড ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, বিজ্ঞানের প্রতিটি অনুসন্ধান নতুন প্রশ্নের জন্ম দেয়। আর সেই প্রশ্ন থেকেই অজানাকে জানার পথ তৈরি হয়। মহাবিশ্বের অসীম বিস্ময়কে জানার এই আগ্রহ শিক্ষার্থীদের চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে ভূমিকা রাখবে।

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের এগিয়ে নিতে জেলা প্রশাসনের এ ধরনের বিজ্ঞান বিষয়ক সংলাপ ধারাবাহিকভাবে আয়োজনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

মহাবিশ্ব অনন্ত যাত্রা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে মহাবিশ্বের অনন্ত যাত্রা নিয়ে বিজ্ঞান সংলাপ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা