বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে চন্দননগর কলেজে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি -জাকির হোসেন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজের উদ্যোগে সংবর্ধনা ও শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
​চন্দননগর কলেজের সভাপতি আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে এবং কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক শফিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম কাজী প্রমুখ।

​সভায় বক্তারা এলাকার শিক্ষার প্রসার, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নত করার ওপর বিশেষ জোর দেন। প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। চন্দননগর কলেজের যেকোনো উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজ প্রাঙ্গণে শিক্ষার পরিবেশ আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিয়ামতপুর নওগাঁ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে চন্দননগর কলেজে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজের উদ্যোগে সংবর্ধনা ও শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
​চন্দননগর কলেজের সভাপতি আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে এবং কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক শফিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম কাজী প্রমুখ।

​সভায় বক্তারা এলাকার শিক্ষার প্রসার, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নত করার ওপর বিশেষ জোর দেন। প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। চন্দননগর কলেজের যেকোনো উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজ প্রাঙ্গণে শিক্ষার পরিবেশ আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা