নেত্রকোনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র তিন প্রবীণ ও প্রয়াত কমরেডের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নেত্রকোনার চন্দ্রনাথ ডিগ্রি কলেজে সিপিবি নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রয়াত তিন কমরেড হলেন—সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সাবেক সভাপতি ও জেলা কৃষক সমিতির সহসভাপতি কমরেড স্বপন চৌধুরী, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কৃষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড খন্দকার আনিছুর রহমান এবং সিপিবি বারহাট্টা উপজেলা কমিটির সাবেক সভাপতি ও জেলা কমিটির সাবেক সদস্য কমরেড রমেন্দ্র নারায়ণ সরকার।
তিন প্রয়াত কমরেডের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের দীর্ঘ সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ ও অবদান স্মরণের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। এতে সিপিবির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মী, সুধী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এবং প্রয়াত কমরেডদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন
সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারের সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তফা কামালের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
সভায় আরও বক্তব্য দেন সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মনজুরুল হক তালুকদার, প্রয়াত কমরেড খন্দকার আনিছুর রহমানের সহধর্মিণী দুলা তালুকদার, সিপিবি নেত্রকোনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আলমগীর, সিপিবি কলমাকান্দা উপজেলা কমিটির সদস্য শরিয়ত উল্লাহ, নারী নেত্রী জলি সরকার, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হীরাসহ সিপিবি ও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা প্রয়াত তিন কমরেডের দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, কৃষক-ক্ষেতমজুরের ন্যায্য দাবি আদায়, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের আদর্শ ও সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরণসভায় বক্তারা প্রয়াত তিন কমরেডের আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন