বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মাছ শিকারের আড়ালে চুরি, আতঙ্কে রায়পুরবাসী

লক্ষ্মীপুরের রায়পুরে মাছ শিকারের আড়ালে চুরির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে টেঁটা, মাছ ধরার সরঞ্জাম ও টর্চলাইট নিয়ে খাল-বিল ও পুকুরপাড়ে ঘোরাফেরার সুযোগে তারা বিভিন্ন বাড়ি পর্যবেক্ষণ করে। পরে সুযোগ বুঝে ভেন্টিলেটর, জানালার গ্রিল বা টিন কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, রায়পুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি এ ধরনের একাধিক চুরির ঘটনা ঘটেছে। চুরির পর কোনো কোনো বাড়ির আশপাশে মাছ ধরার সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে।

ভুক্তভোগীরা জানান, অনেক ক্ষেত্রে দরজা-জানালা অক্ষত থাকলেও ভেন্টিলেটর, গ্রিল বা টিন কেটে চোরেরা ঘরে ঢুকেছে। চুরি হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী।

ভুক্তভোগী সাহানা আক্তার বলেন, বাড়িতে ফিরে তিনি ঘরের ভেন্টিলেটর ভাঙা এবং জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে দেখতে পান। তাঁর অভিযোগ, গভীর রাতে চোরেরা ঘরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে প্রবাসীদের যেসব বাড়ি রাতে তুলনামূলক নির্জন থাকে, সেগুলোকে টার্গেট করা হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্ক সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেন বলেন, মাছ ধরার জন্য রাতে মানুষ পুকুর বা খালের পাশে থাকতেই পারে। তবে অপরিচিত ব্যক্তিদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করলে বিষয়টি নজরে রাখা প্রয়োজন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, চুরির অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়। রাতে সন্দেহজনক ব্যক্তির চলাচল সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি কোনো ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

এদিকে স্থানীয়রা রাতে পুলিশি টহল বাড়ানো, গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার এবং বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাছ ধরার সরঞ্জাম নিয়ে গভীর রাতে বাড়ির আশপাশে অপরিচিত ব্যক্তিদের চলাচল দেখলে সতর্ক হয়ে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাছ শিকারের আড়ালে চুরি, আতঙ্কে রায়পুরবাসী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা