জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য ২৪ সেপ্টেম্বর এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে ইঞ্জিনিয়ার এইচএম জাকির হোসেনকে আহ্বায়ক এবং মুফতি মাসুম বিল্লাহকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুবায়ের হাওলাদার, মাহমুদুল ইসলাম সাগর ও মো. মোস্তফা কামাল।
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব জহিরুল ইসলাম খান ও মহিউদ্দিন কালুকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মুয়াবিয়া মাকনুন। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে শাহরিয়া শাকিল ও মো. লাবলু বেপারীকে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. তারিকুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাইয়ান সাইয়ানকে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন