বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

দ্রুত পরবর্তী জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশক্তির ​

নাফিজ আল জাকারিয়া
নাফিজ আল জাকারিয়া জাবি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
দ্রুত পরবর্তী জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশক্তির ​
ছবিঃ বিপ্লবী বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় অবিলম্বে একাদশতম নির্বাচনের তফসিল ও রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান স্মারকলিপিটি গ্রহণ করেন। 

স্মারকলিপি প্রদান শেষে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “২০২৫ সালে নির্বাচিত জাকসু প্রতিনিধিদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা। কিন্তু শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এ ব্যর্থতার দায় সংশ্লিষ্ট প্রতিনিধিদেরই নিতে হবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ধারাবাহিকতা কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। প্রশাসনিক জটিলতা বা আর্থিক অনিশ্চয়তার অজুহাতে জাকসুর নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে একাদশতম জাকসুর তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে জাতীয় ছাত্রশক্তি।”

সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “জাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতা বজায় রাখতে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”

স্মারকলিপি প্রদানের সময় জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দ্রুত পরবর্তী জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশক্তির ​

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা