বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ক্যান্সার ও নদীতে ডুবে ২৪ ঘণ্টায় চবির দুই শিক্ষার্থীর মৃত্যু

মো. রাব্বি হোসেন
মো. রাব্বি হোসেন চবি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
ক্যান্সার ও নদীতে ডুবে ২৪ ঘণ্টায় চবির দুই শিক্ষার্থীর মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে মাত্র এক দিনের ব্যবধানে। একজন দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে নিজ বাড়িতে মারা গেছেন। অন্যজন রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন। পরপর দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের আবহ।

মৃত দুই শিক্ষার্থী হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের অনিক চন্দ্র দাস (২৪) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম (২৪)।

অনিক চন্দ্র দাস দীর্ঘ তিন বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চাঁদপুরে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন অনিক। চিকিৎসা শেষে সম্প্রতি তিনি দেশে ফেরেন এবং চাঁদপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

অনিকের মৃত্যুর খবরের পরদিনই আসে আরেক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে সাজিদ শাহারিয়ার সানমের মরদেহ উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, রবিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কাপ্তাইয়ের সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সানম নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে নরসিংদী ও ঢাকা থেকে ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে যায়। স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে অংশ নেয়। পরে পাহাড় থেকে ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তারা। এ সময় স্রোতের টানে সানম গভীর পানিতে তলিয়ে যান।

পরে কাপ্তাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নদী থেকে সানমের মরদেহ উদ্ধার করা হয়।
সানমের বন্ধু সাইফুল ইসলাম বলেন, তারা ৯ জন সকালে কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ওঠেন। পাহাড় ভ্রমণ শেষে নদীর ঘাটে হাত-মুখ ধোয়ার জন্য নামার পর মুহূর্তের মধ্যে সানম পানিতে পড়ে যান। পরে নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যান।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, “তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে কাজ করছিল। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।”

সানমের নিখোঁজের খবর পাওয়ার কথা জানিয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “আমরা তার নিখোঁজের খবর পেয়েছি। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা। বর্তমানে ডুবুরি দল সেখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে তাকে তুলে নদী থেকে তুলে এনেছে বলে জানা গেছে। পরবর্তী আপডেট জানানো হবে।”

একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “দুটি তরুণ প্রাণকে একসঙ্গে হারানো একটা অপূরণীয় ক্ষতি। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি। তারা যেন পরকালে ভালো থাকে।”

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “মাত্র এক দিনের ব্যবধানে আমরা বিশ্ববিদ্যালয়ের দুজন মেধাবী শিক্ষার্থী থেকে হারিয়েছি। আমরা খুবই শোকাহত, বিশ্ববিদ্যালয় পরিবার তাদের আত্মার মাগফেরাত কামনা করছে।”

এর আগে, চলতি মাসের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ক্যান্সার ও নদীতে ডুবে ২৪ ঘণ্টায় চবির দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা