বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জাকসু শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরা ‘ইনতেজার’ ​

নাফিজ আল জাকারিয়া
নাফিজ আল জাকারিয়া জাবি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
জাকসু শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরা ‘ইনতেজার’  ​
ছবি: নাফিজ আল জাকারিয়া

তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা ও মননশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে শর্টফিল্ম ফেস্টিভ্যাল ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে জাকসুর উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

​উৎসবে বিশ্ববিদ্যালয়ের চলচিত্র নির্মাতা শিক্ষার্থীদের জমা দেওয়া বহু শর্টফিল্ম থেকে বাছাইকৃত সেরা আটটি শর্টফিল্ম দর্শকদের দেখানো হয়। প্রতিযোগিতায় জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ ও পটভূমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী নাবিল মোস্তফা ও একই ব্যাচের মানজুর আল হাসানের পরিচালনায় নির্মিত শর্টফিল্ম ‘ইনতেজার’ প্রথম স্থান অধিকার করে। এ ছাড়া এবিএস রিফাত পরিচালিত ‘একটি জিজ্ঞাসা’ দ্বিতীয় এবং সাহিদ শিমুল পরিচালিত ‘রিভারব্যাংক’ তৃতীয় স্থান অধিকার করে।

​উৎসবের বিষয়ে প্রধান আয়োজক ও জাকসুর নাট্য সম্পাদক রুহুল ইসলাম বলেন, “সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীলতার বাতিঘর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরাবরই মুক্তচিন্তা এবং শিল্পের নতুন দিক উন্মোচনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জাকসু ফিল্ম ফেস্টিভ্যাল ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুধু একটি প্রতিযোগিতা বা উৎসব নয়, বরং তরুণ ও প্রতিশ্রুতিশীল নির্মাতাদের স্বাধীন চিন্তাভাবনা, গল্প বলার অনন্য শৈলী এবং চলচ্চিত্রের মাধ্যমে সমাজকে নতুন দৃষ্টিতে দেখার এক বলিষ্ঠ প্রয়াস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা তরুণদের মাঝে রুচিশীল ও মননশীল চলচ্চিত্র চর্চাকে আরও বেগবান করতেই জাকসুর পক্ষ থেকে আমাদের এই আয়োজন।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, তরুণদের হাতেই আগামীর বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায় রচিত হবে। তরুণ নির্মাতাদের সৃষ্টিশীলতাকে সম্মান জানাতে এবং তাদের কাজের যথোপযুক্ত মূল্যায়ন করতেই আমরা এই উৎসবের আয়োজন করেছি।”

উৎসবের সমাপনী ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ, নাট্যকার মইন মুনতাসির, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুস সাত্তার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জাবি জাকসু চলচ্চিত্র নির্মাতা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জাকসু শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরা ‘ইনতেজার’ ​

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা