তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা ও স্মৃতিকে ধারণ করে মেহেরপুরে মহাসমারোহে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২.০’। সামাজিক সংগঠন ‘৩৬ জুলাই যুব উন্নয়ন ও মানবকল্যাণ সংস্থা’-র আয়োজনে গতকাল ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স ফুটবল মাঠ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও রঙিন আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রঙিন মশাল জ্বালিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। টুর্নামেন্টের সার্বিক প্রধান তত্ত্বাবধানে ছিলেন মেহেরপুর জেলা বিএনপির মুজিবনগর উপজেলা সভাপতি মো. আমিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. রফিকুজ্জামান রফিক এবং সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব তৌহিদ রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘৩৬ জুলাই যুব উন্নয়ন ও মানবকল্যাণ সংস্থা’-র সভাপতি মো. রেজাউল হক এবং ক্রীড়া পরিচালক হিসেবে সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি মেহেরপুর জেলার সদস্য সচিব মো. আরিফুল ইসলাম।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, আজকের তরুণ সমাজকে মাদক, অনলাইন গেমসের ক্ষতিকর আসক্তি ও অপসংস্কৃতি থেকে মুক্ত রেখে খেলার মাঠে ফিরিয়ে আনাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। সেই সাথে যুবসমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং মানবসেবায় তরুণদের সক্রিয় রাখাই ‘৩৬ জুলাই যুব উন্নয়ন ও মানবকল্যাণ সংস্থা’র মূল অঙ্গীকার। গত বছরের ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্টের ২.০ সংস্করণ আয়োজন করা হয়েছে।
এবারের নকআউট পদ্ধতির টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে, যার মধ্যে স্থানীয় দল ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান ফুটবল ক্লাব অংশ নিচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে আকর্ষণীয় ট্রফিসহ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা এবং রানার্স-আপ দলের জন্য থাকছে ৬০,০০০ (ষাট হাজার) টাকার নগদ প্রাইজমানি। এছাড়া প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাগেরহাটের 'বর্ধন যুব সংঘ' এবং মেহেরপুর সদরের 'হরিরামপুর সীমান্ত ক্লাব'। টানটান উত্তেজনাময় এই খেলায় দু'দলের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন। উল্লাসে ভরা গ্যালারিতে দর্শক ও ক্রীড়ামোদী মানুষের উপচে পড়া ভিড় পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।
আগামী ২০ অক্টোবর ২০২৬ (রবিবার) জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন