বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

বিদেশ ফেরতদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান তৈরির তাগিদ

মো. রাব্বি হোসেন
মো. রাব্বি হোসেন চবি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
বিদেশ ফেরতদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান তৈরির তাগিদ
ছবি: রাব্বি হোসেন

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের টেকসই পুনরেকত্রীকরণে তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত ‘জব লিংকেজ ও সেবা সংযোগ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ তাগিদ দেন।

সুইজারল্যান্ডের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজিম বলেন, বিদেশফেরতদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষতা বিশ্লেষণ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে বিদেশফেরতদের জন্য কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, বিদেশ থেকে ফেরার পর হতাশ না হয়ে নতুন করে শুরু করতে হবে। কর্মক্ষেত্রে ভালো মজুরি ও সফলতার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষতা অর্জন করতে পারলে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়।

কর্মশালায় বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বিএসআরএমের হেড অব সাপোর্ট ফাংশন অ্যান্ড এইচএসই ওসমান গণি মজুমদার বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে শিল্প খাতের বিশেষজ্ঞদের সঙ্গে চাকরিপ্রার্থীদের সমন্বয়ের সুযোগ বাড়ানো গেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব। এ বিষয়ে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে।

ব্র্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের বিভাগীয় ব্যবস্থাপক অনিক আহম্মেদ অপু কর্মশালায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিদেশফেরত সেবাগ্রহীতাদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত বিদেশফেরতদের কর্মসংস্থানের পথ আরও সুগম হবে।

কর্মশালায় প্রাণ, আরএফএল, ইস্পাহানী, ক্লিফটন গ্রুপ ও বিএসআরএমসহ চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা এবং সাজিদা ফাউন্ডেশন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার নাজিবা আক্তার ও আহসানুল হক রাগিব, ব্র্যাকের চট্টগ্রাম জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসান এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাজেদা আনজুম আনিকাসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চবি ব্র্যাক

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ ফেরতদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান তৈরির তাগিদ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা