শাল্লায় অভিযান চালিয়ে ১৫ লিটার তৈরিকৃত চোলাই মদ, ৬০০ লিটার ওয়াশ (মদ তৈরির কাঁচামাল) ও বিভিন্ন ধরনের মাদক উপকরণ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারকিলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান সজীবের নেতৃত্বে একটি দল নারকিলা গ্রামে অভিযান চালায়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক মনিতা সিনহা এবং সিপাই টিপু কুমার চন্দ, নাঈমুল ইসলাম ও রাজিব গোয়ালা। দুপুর সাড়ে ১২টার দিকে নারকিলা গ্রামের জিয়াউর রহমানের (৪৪) বসতঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের কন্টেইনার থেকে ৫ লিটার চোলাই মদ এবং তিনটি ড্রামে রাখা ৬০০ লিটার ওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত এসব আলামতের আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।
পরবর্তীতে দুপুর সাড়ে ১টার দিকে একই গ্রামের রব্বানীর (৪০) গোয়ালঘরে অভিযান চালিয়ে আরও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেন অভিযানকারীরা।
অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুইজনই কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় এসআই আতাউর রহমান সজীব বাদী হয়ে জিয়াউর রহমান ও রব্বানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাল্লা থানায় পৃথক নিয়মিত মামলা রুজুর আবেদন করেছেন।
জব্দ করা আলামত ও নমুনা বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের বিভাগীয় হেফাজতে রয়েছে।
অভিযানের বিষয়ে এসআই আতাউর রহমান সজীব বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন