সুনামগঞ্জের শাল্লায় মাদক সহ তিনকে আটক করেছে শাল্লা থানা পুলিশ।গতকাল (১৬ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো: হেলাল মিয়া (৪৪), দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। মো: তোফাজ্জল হোসেন (৪৬), আটগাঁও (বড়হাটি) গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত ইদ্রিস মিয়ার ছেলে এবং মো: খিজির মিয়া (৩৬), উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে। তারা সবাই ০১নং আটগাঁও ইউনিয়নের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের টিম আটগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান করে ২০২ পিস ইয়াবা ট্যাবলেট, চোলাই মদ ও গাঁজা সহ দৌলতপুর গ্রামের মো: হেলাল মিয়া (৪৪), আটগাঁও (বড়হাটি) গ্রামের মো: তোফাজ্জল হোসেন (৪৬), উজানগাঁও গ্রামের মো: খিজির মিয়া (৩৬) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা রজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদের থানায় আইনী প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বলেন, বিশেষ অভিযান করে মাদক সহ তিনজনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।