চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় স্বাক্ষরে গড়মিল পাওয়ায় আব্দুর রহমান নামে এক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১১ থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারী (তৃতীয় শ্রেণি) নিয়োগের অংশ হিসেবে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের কম্পিউটার ল্যাব সহকারী পদে একজনকে নিয়োগ দিতে নির্বাচনী বোর্ডের আয়োজন করা হয়। এ পদে আবেদন করেন ১৭ জন। এর মধ্যে শনিবারের লিখিত পরীক্ষায় উপস্থিত ছিলেন ১২ জন।
পরীক্ষায় অংশ নিতে উপস্থিত হলে আব্দুর রহমানের স্বাক্ষরে গড়মিল দেখতে পায় কর্তৃপক্ষ। পরে তাকে পরীক্ষা হল থেকে সরিয়ে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নথিপত্রও যাচাই-বাছাই করা হয়।
পরে স্বাক্ষরে গড়মিল পাওয়ার কারণে তাকে নিয়োগের লিখিত পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, “আমরা পরীক্ষার হলে এই প্রার্থীর স্বাক্ষরের মিল পাইনি। তাই শুরুতেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়। কিছুক্ষণ পর তার নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে ভিন্ন কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বাক্ষরের গড়মিল থাকার কারণে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।"

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন