নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এফএলএন (ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি) কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহঃ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আব্দুল জাব্বার। বুধবার তিনি উপজেলার গাংগোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি তৃতীয় শ্রেণির বাংলা, চতুর্থ শ্রেণির গণিত ও পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ে এফএলএন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
দুপুর একটার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ কর্মকর্তা চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় পঞ্চম শ্রেণিতে ইংরেজি বিষয়ে পাঠদান করছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু. ইসমাইল হোসেন। পঞ্চম শ্রেণিতে প্রবেশ করে প্রথমে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের সাথে কুশল বিনিময় করেন। এরপর শিক্ষার্থীদের ইংরেজি বইয়ের (ইউনিট-১৪, লেসন-১, দ্যা চ্যাম্পিয়ন গার্ল) রিডিং পড়তে দেন। শিক্ষার্থীদের রিডিং দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এরপর তিনি অন্যান্য বিষয়েও শিক্ষার্থীদের পরখ করেন। এছাড়াও তিনি তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গনিতের সমস্যার সমাধান ও বাংলা বিষয়ে রিডিং দক্ষতা যাচাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনোদ সেরন ।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন