বিপ্লবী বার্তা

নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা

নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এফএলএন (ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি) কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহঃ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আব্দুল জাব্বার। বুধবার তিনি উপজেলার গাংগোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তৃতীয় শ্রেণির বাংলা, চতুর্থ শ্রেণির গণিত ও পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ে এফএলএন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।দুপুর একটার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ কর্মকর্তা চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় পঞ্চম শ্রেণিতে ইংরেজি বিষয়ে পাঠদান করছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু. ইসমাইল হোসেন। পঞ্চম শ্রেণিতে প্রবেশ করে প্রথমে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের সাথে কুশল বিনিময় করেন। এরপর শিক্ষার্থীদের ইংরেজি বইয়ের (ইউনিট-১৪, লেসন-১, দ্যা চ্যাম্পিয়ন গার্ল) রিডিং পড়তে দেন। শিক্ষার্থীদের রিডিং দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এরপর তিনি অন্যান্য বিষয়েও শিক্ষার্থীদের পরখ করেন। এছাড়াও তিনি তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গনিতের  সমস্যার সমাধান ও বাংলা বিষয়ে রিডিং দক্ষতা যাচাই করেন। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  বিনোদ সেরন । 

নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে   এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা