চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে বিনামূল্যে আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চাকসুর ছাত্রীকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম রনি, জিএস সাহেদ বিন হাবিব, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী দুটি সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এসব সেশনে মার্শাল আর্টসের মৌলিক কৌশল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আত্মরক্ষার পদ্ধতি এবং শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন একজন নারী প্রশিক্ষক। দৈনন্দিন জীবনে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কীভাবে নিজেদের নিরাপদ রাখা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা দেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে আয়োজকরা।
চাকসুর সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা বলেন, “এই আত্মরক্ষা প্রশিক্ষণটি ছাত্রীদের আরও আত্মবিশ্বাসী ও সাহসী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মনোবল দৃঢ় করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চাই, প্রতিকূল পরিস্থিতিতে একজন ছাত্রী যেন ভয় না পেয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও মৌলিক দক্ষতা অর্জন করতে পারেন।”
তিনি বলেন, “প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রশিক্ষণের দুটি সেশন সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হবে।”
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাকসুর ছাত্রীকল্যাণ বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন