বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি

সানজানা তালুকদার
সানজানা তালুকদার কুবি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
ছবি: সানজানা তালুকদার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে লিফট স্থাপনের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে বিজ্ঞান অনুষদ, প্রকৌশল অনুষদ এবং প্রশাসনিক ভবনে লিফট স্থাপনের কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, তিনটি পৃথক ওয়ার্ক অর্ডারের মাধ্যমে প্রায় ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৬৫২ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে লিফটের অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকা এবং লিফট ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ২০ হাজার টাকা। প্রকল্পের মোট অর্থায়নের মধ্যে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এবং বাকি অর্থ ব্যয় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে।

স্থাপন হতে যাওয়া লিফট দুটি চীন-জাপানি যৌথ উদ্যোগে পরিচালিত ফুজি কোম্পানির সি-টাইপ মডেলের। প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১ হাজার কেজি যা, সাধারণত ১৩ জন ধারণক্ষমতা বিশিষ্ট।

এছাড়াও জানা যায়, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পাঁচটি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে থাকবে মোট ছয়টি স্টপেজ। এ ছাড়া লিফটের জন্য অবকাঠামোর ধরন হবে স্টিলের, যার বাইরের অংশ গ্লাস দিয়ে আবৃত থাকবে। আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করে ডিসেম্বরে লিফট চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই উদ্যোগের মাধ্যমে লাগব হতে যাচ্ছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি। পাহাড়কেটে ভবনগুলো নির্মাণ হওয়ায় সংখ্যায় পাঁচতলা বিশিষ্ট হলেও উঁচু রাস্তা বেয়ে বিভাগে যেতে স্বাভাবিকের তুলনায় বেশি বেগ পোহাতে হয় শিক্ষার্থীদের। ফলে লিফটের মাধ্যমে সহজেই যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাকিয়া নিহা বলেন, "ব্যবসায় শিক্ষা অনুষদে লিফট চালু হলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে। উঁচু সিঁড়ি ডিঙিয়ে ক্লাসে বা ৪র্থ তলার পরীক্ষা হলে যেতে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়ে। লিফট চালু হলে ভোগান্তি কমার পাশাপাশি অনুষদটি আরও আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব হয়ে উঠবে।"

বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনায়েদ আল হাবিব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায় উঁচু তলাগুলোতে প্রতিদিন ওঠানামা করতে শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও শারীরিক সমস্যায় ভোগা শিক্ষার্থীরা বেশি কষ্টে পড়েন। লিফট চালু হলে তাদের চলাচল অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।"

প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী এস.এম. শহিদুল হাসান জানান, আমরা আপাতত দুইটা ভবনে লিফটের কাজ শুরু করেছি। তিনমাস মেয়াদি এই কাজ নভেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। শেষ হলে আমরা পরবর্তী ভবনগুলোতে লিফটের কাজ শুরু করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, আমাদের উপাচার্য শুরু থেকেই বলে আসছেন তিনি 'স্টুডেন্ট ফার্স্ট' নীতিতে বিশ্বাসী। তিনি সেই অনুযায়ী একের পর এক শিক্ষার্থীদের কল্যাণে উদ্যোগ নিচ্ছেন। সেই অনুযায়ী আমরা শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুইটা ভবনে নির্মাণ কাজ চলছে। পর্যায়ক্রমে বাকি ভবন গুলোতে করা হবে।

কুবি শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা