বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মাঠে গড়াল কুবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

ছবিঃ বিপ্লবী বার্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফার্মেসী বিভাগকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে অর্থনীতি বিভাগ। 

রবিবার (৩০ আগস্ট) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দীনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার। 

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জুলহাস উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী। 

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন বলেন, এই ফুটবল টুর্নামেন্টকে শুধু খেলা হিসেবে নয়, দলগত হয়ে কীভাবে কোনো কিছু করা যায়, তাও শিখা যাবে। খেলাকে বিনোদন হিসেবে নিয়ে আক্রমণাত্মক আচরণ যেন না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। 

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, আন্তঃবিভাগ টুর্নামেন্ট কোনো আন্তর্জাতিক বা জাতীয় খেলা নয়, যে দল জিতবে সে দল আমাদের বিশ্ববিদ্যালয়েরই। তাই খেলার মধ্যে কেউ আক্রমণাত্মক না হয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবে। 

সভাপতির বক্তব্যে ড. মো. মহিউদ্দিন বলেন, খেলার মধ্যে জয় পরাজয় দুটিই আছে। খেলাকে বিনোদন হিসেবে নিবেন এবং জয় পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরের বারের জন্য প্রস্তুতি নিবেন। যে কোনো সমস্যা হলে অভিজ্ঞ রেফারিদের জানাবেন। 

উল্লেখ্য, উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং সিএসই বিভাগ।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মাঠে গড়াল কুবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা