বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ঈদে মিলাদুন্নবী স. উপলক্ষে জাবিতে ‘বয়াতির মজমা’ অনুষ্ঠিত

ছবি : বিপ্লবী বার্তা

​পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বয়াতির মজমা’ শীর্ষক এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে নবগঠিত শিল্প-সাহিত্য প্লাটফর্ম ‘বয়াত’-এর উদ্যোগে এই আসর বসে।

অনুষ্ঠানে ‘বাংলা কবিতায় নবীজি’ বিষয়ে বিশেষ আলাপ করেন কবি হাসান রোবায়েত। তার আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে নবীজিকে (স.) নিবেদিত একাধিক কবিতা পাঠ করা হয়। আয়োজনের শেষাংশে ছিল নবীজিকে উৎসর্গকৃত গানের আসর, যেখানে কাওয়ালি পরিবেশন করেন কাওয়াল আরমান উদ্দিন।

আয়োজনের বিষয়ে ‘বয়াত’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাকালীন সদস্য ও অনুষ্ঠানের অন্যতম আয়োজক সুলাইম মাহমুদ বলেন, “বয়াত মূলত ক্যাম্পাসের সৃজনশীল মানুষদের জন্য আড্ডা ও ভাব আদান-প্রদানের একটি পরিসর। লেখালেখি, কনটেন্ট ক্রিয়েশন, কবিতা ও গানের মতো সৃজনশীল কাজ নিয়ে পড়াশোনা ও মেলামেশার জায়গা তৈরি করাই আমাদের লক্ষ্য। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) বাংলাদেশের একটি উদ্‌যাপিত সংস্কৃতি। সেই জায়গা থেকে সম্পূর্ণ নন্দনতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে নবীজির (স.) জন্মকে উদ্‌যাপন করার জন্যই উন্মুক্ত পরিসরে আমাদের এই প্রথম আয়োজন।”

​প্ল্যাটফর্মটির কাজের পরিসর সম্পর্কে সদস্যরা জানান, জাবি ক্যাম্পাসের বিস্তীর্ণ লাল মাটি ও বন-বনানীর মাঝে শত শত শিক্ষার্থীর মধ্যে যে কবিমন, গান বাঁধার স্বপ্ন বা চলচ্চিত্র নির্মাণের তাড়না লুকিয়ে আছে, সেগুলোকে সংঘবদ্ধ করাই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য। প্ল্যাটফর্মটির মূলনীতি হলো আধ্যাত্মিকতা, সংযোগ ও দরদ; যার পাটাতন হবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি। এই নীতিগুলো ধারণ করে সদস্যদের মধ্যে শৈল্পিক বোঝাপড়া, সাহিত্যের নিবিড় আদান-প্রদান এবং চিন্তার সংহতি ঘটাতে চায় বয়াত।

​শিল্প-সাহিত্য নিয়ে কাজ করার লক্ষ্যে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ​নিয়মিত বই, সিনেমা ও গান নিয়ে আড্ডার আয়োজন, ​শিল্পের বিভিন্ন মাধ্যমের নির্দিষ্ট বিষয়ে আলোচনা এবং শিল্প-সাহিত্যকেন্দ্রিক ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণ, ​কবিতা পাঠ, সিনেমা প্রদর্শনী ও গানের আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, 

​বিশেষজ্ঞ শিক্ষক, কবি ও শিল্পীদের নিয়ে সেমিনার আয়োজন এবং শিল্প-সাহিত্যের পত্রিকা প্রকাশ।

​সর্বোপরি, বিভিন্নভাবে পারস্পরিক আদান-প্রদান ও সহায়তার একটি সুস্থ পরিবেশ তৈরি করাই সংগঠনটির মূল লক্ষ্য।

ঈদে মিলাদুন্নবী কাওয়ালি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী স. উপলক্ষে জাবিতে ‘বয়াতির মজমা’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা