বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্ব গুণাবলির দীর্ঘমেয়াদি বিকাশ এবং উচ্চ শিক্ষায় বিদেশে পড়াশোনার সুযোগ সুবিধা নিয়ে এন্ট্রাপ্রেনারশিপ এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)'র উদ্যোগে আয়োজিত হয়েছে জেনারেল মেম্বার ইনডাকশন ৫.০।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই আয়োজনটি করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টাডিজেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলামিন সরকার।
আয়োজনটি সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, 'জিএম ইনডাকশন ৫.০ মূলত নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সুন্দর, দক্ষ ও অর্থবহ করার একটি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে শুধু একাডেমিক জ্ঞান অর্জনই নয়, পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলোকে সামনে রেখেই আমাদের এই আয়োজন।'
সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, 'আমরা এর মাধ্যমে শুধু নতুন সদস্যদের স্বাগত জানাচ্ছি না, বরং তাদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্ব উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি যাত্রা শুরু করছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে শিক্ষার্থীরা শুধু শিখবে না, বাস্তবে কাজ করবে, দায়িত্ব নেবে, নেতৃত্ব দেবে এবং নিজেদের সম্ভাবনাকে পারফরম্যান্সে রূপান্তর করবে।'

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন