বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবিতে বৃক্ষরোপণ

কুবিতে বৃক্ষরোপণ করছে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ। ছবি: সানজানা তালুকদার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সংগঠনের ৩৫ বছরের পথচলা উদযাপন উপলক্ষে ‘৩৫’ সংখ্যা খচিত বেলুন উড্ডয়ন করা হয়। পরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। গত ৩৫ বছর ধরে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে আসছে। একটি নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সংগঠনের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা করে আলোর দিশা দেখানোর চেষ্টা করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও নৈতিকতাসম্পন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং তাদের অধিকার আদায়ে রাজপথে সংগ্রাম করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৩৫ বছরের পথচলায় শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়- এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জড়িত ছিল না। বরং এ পথচলায় অসংখ্য সৎ, যোগ্য, মেধাবী ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব তৈরি হয়েছে।”

কুবি ইসলামী ছাত্র আন্দোলন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবিতে বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সংগঠনের ৩৫ বছরের পথচলা উদযাপন উপলক্ষে ‘৩৫’ সংখ্যা খচিত বেলুন উড্ডয়ন করা হয়। পরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। গত ৩৫ বছর ধরে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে আসছে। একটি নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সংগঠনের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা করে আলোর দিশা দেখানোর চেষ্টা করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও নৈতিকতাসম্পন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং তাদের অধিকার আদায়ে রাজপথে সংগ্রাম করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৩৫ বছরের পথচলায় শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়- এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জড়িত ছিল না। বরং এ পথচলায় অসংখ্য সৎ, যোগ্য, মেধাবী ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব তৈরি হয়েছে।”

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা