বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সারা বছর কাজ ও ন্যায্য মজুরির দাবিতে ক্ষেতমজুরদের কর্মীসভা

ছবি: বিপ্লবী বার্তা

‘কাজ, মজুরি, জমি অধিকার-ইনসাফ চাই’- এই দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, পেনশন সুবিধা, সারা বছর কাজের নিশ্চয়তা ও ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানানো হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সমিতির উপজেলা সভাপতি আজিমউদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান ও উপজেলা নেতা রুপন কুমার সরকার।

বক্তারা বলেন, দেশের কৃষি ও অর্থনীতিতে ক্ষেতমজুরদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা ন্যায্য মজুরি, খাদ্যনিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রেশনিং ব্যবস্থা, পেনশন সুবিধা, সারা বছর কাজের নিশ্চয়তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, ক্ষেতমজুরদের কাজ ও মজুরির অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জমি ও বাসস্থানের অধিকারও নিশ্চিত করা জরুরি। এসব দাবি আদায়ে গ্রাম পর্যায় থেকে ক্ষেতমজুরদের সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

কর্মীসভায় উপজেলার বিভিন্ন গ্রাম কমিটির প্রতিনিধি ও ক্ষেতমজুর সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিপিবি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সারা বছর কাজ ও ন্যায্য মজুরির দাবিতে ক্ষেতমজুরদের কর্মীসভা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা