বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ইবির সাবেক ছাত্রলীগ নেতার একাডেমিক কার্যক্রম বন্ধের দাবি ছাত্রশক্তির

ছবি : বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের এমফিল গবেষক ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনকে বিভাগের একাডেমিক ও অন্যান্য কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ছাত্র শক্তি ইবি শাখা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সভাপতি কাছে দেওয়া আবেদনে এ দাবি জানানো হয়।

আবেদনে বলা হয়, সাবেক ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান লালন বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এমফিল গবেষক হিসেবে একটি সেমিনারে অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে। কোনো ব্যক্তির শিক্ষার অধিকার বা গবেষণার সুযোগ থেকে বঞ্চিত করার পক্ষে তারা নন। তবে বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের কর্মী মিজানুর রহমান লালনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাঁর ক্যাম্পাসে উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে বিভাগের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

লিখিত আবেদনে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে মিজানুর রহমান লালনের অর্থনীতি বিভাগের একাডেমিক ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ও বর্তমান সাংগঠনিক অবস্থান যথাযথভাবে যাচাই করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও প্রশাসনিক সিদ্ধান্তের আলোকে তাঁকে বিভাগের কার্যক্রম থেকে অব্যাহতি কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

জাতীয় ছাত্র শক্তি ইবি শাখার সদস্য সচিব ইফতেহার উদ্দিন মোঃ তামিম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান জনি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এমফিল করছেন এবং পিএইচডির জন্য আবেদন করেছেন বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। একজন নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতা কীভাবে ক্যাম্পাসে এমফিল ও পিএইচডির মতো একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারেন, তা আমাদের বোধগম্য নয়। কারা তাকে প্রশ্রয় দিচ্ছে বা কীভাবে তিনি এভাবে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে আমরা অর্থনীতি বিভাগ বরাবর স্মারকলিপি দিয়ে তাঁর সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার দাবি জানিয়েছি। একইসঙ্গে ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যেসব শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে বিচারাধীন রয়েছে, তাদের বিষয়েও যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ইবির সাবেক ছাত্রলীগ নেতার একাডেমিক কার্যক্রম বন্ধের দাবি ছাত্রশক্তির

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা