সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে অবস্থান করে টেলিভিশন, সেলফ ও তোয়ালে চুরির অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে। আটক সাইফুর রহমান রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দুপুরে সাইফুর রহমান নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেল কর্তৃপক্ষ তাকে ওই কক্ষের চাবি বুঝিয়ে দেয়।
হোটেলে অবস্থানকালে তিনি মাঝেমধ্যে বাইরে যাতায়াত করতেন এবং প্রায়ই বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরতেন। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে বিজিবির লোগোযুক্ত পোশাক পরা অবস্থায় এবং বিজিবির পোশাকের কাপড় দিয়ে তৈরি লোগোযুক্ত একটি ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলকর্মী কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বাইরে কাজ আছে বলে জানান। পরে কাজ শেষে ফিরে আসবেন জানিয়ে ২০৩ নম্বর কক্ষের চাবি হোটেলকর্মী ওবায়দুর মিয়ার কাছে রেখে চলে যান। তবে ব্যাগ নিয়ে তার বের হয়ে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।
পরে হোটেল ম্যানেজার ওবায়দুর মিয়াকে সঙ্গে নিয়ে কক্ষটি খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় কক্ষ থেকে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের একটি আয়না, একটি বেসিন, সেলফ ও একটি তোয়ালে খোয়া অবস্থায় দেখতে পান। বিষয়টি হোটেল মালিক শাহ জাকারিয়া চৌধুরীকে জানানো হলে তিনি ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকায় গিয়ে সাইফুর রহমানকে আটক করেন। পরে তাকে দিরাই থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে হোটেল থেকে চুরি যাওয়া মালামাল শনাক্ত করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুর রহমান নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়ার কথা এবং সরকারি কর্মচারীর পোশাক পরার কথা স্বীকার করেন। একই সঙ্গে জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ থেকে টেলিভিশন, আয়না, বেসিন সেলফ ও তোয়ালে চুরির কথাও স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় দিরাই থানায় চুরি ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার সাইফুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন