বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ আটক ১

নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ আটক ১
মাদক ও কারবারি ছবি -বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহজামাল (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার  (১৬ আগস্ট)  সন্ধ্যায় সাড়ে ৭ টায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মহিষকুড়ি হঠাৎপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ অভিযুক্ত শাহজামালকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাহজামাল ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য বিক্রয়ের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম পিপিএম বলেন,  ​মাদকপাচাঁর ও এর অপব্যবহার রোধে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। নিয়ামতপুর থানাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহজামাল (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার  (১৬ আগস্ট)  সন্ধ্যায় সাড়ে ৭ টায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মহিষকুড়ি হঠাৎপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ অভিযুক্ত শাহজামালকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাহজামাল ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য বিক্রয়ের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম পিপিএম বলেন,  ​মাদকপাচাঁর ও এর অপব্যবহার রোধে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। নিয়ামতপুর থানাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা