কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মঞ্জুর হোসেন।
রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মঞ্জুর হোসেনকে নিয়োগের তারিখ হতে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মুজিবুর রহমান মজুমদার বলেন, "আজকে দুইজনকে প্রক্টরিয়াল বডিতে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নতুন মেয়াদে দায়িত্ব পালন করবেন।"

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন