নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করা, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক এবং উব্দাখালী সেতুর ওপর এই কর্মসূচি পালন করা হয়। এতে এই দুই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের দাবি জানান।
এই কর্মসূচিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন। পরে তারা সড়কে অবস্থান নিলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ হয়ে কলমাকান্দা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকরা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- বিদ্যালয়ের বেদখলকৃত জমি দ্রুত উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় স্থায়ী ও কার্যকর পদক্ষেপ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করে জলাশয় ও পরিবেশ রক্ষা।
এই মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের ভবন থাকলেই শিক্ষার পরিবেশ পুরোপুরি নিশ্চিত হয় না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার মাঠ ও সুস্থ পরিবেশ প্রয়োজন। কিন্তু জমি দখল, মাঠের সংকট এবং বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে খেলার মাঠের ব্যবস্থা তাদের দীর্ঘদিনের দাবি। বারবার দাবি জানিয়েও কার্যকর সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়েছে। এই দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে তারা জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, ব্যবসায়ী এম আলমগীর, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীরসহ অনেকে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন