বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

কুবিতে ‘স্পোর্টস স্কলারশিপ’ পেলেন ১৪ শিক্ষার্থী

ছবিঃ বিপ্লবী বার্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ ২০২৫–২৬’ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগেরর তথ্যমতে, ‘স্পোর্টস স্কলারশিপ ২০২৫–২৬’-এর আওতায় ছয়টি ক্রীড়া ইভেন্টে ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ১৪ জন শিক্ষার্থীকে এ বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। প্রতি ইভেন্ট থেকে দুই জন করে স্কলারশিপের জন্য মনোনীত হলেও ফুটবল ও ভলিবল (ছেলে) ইভেন্ট থেকে ৩ জন করে মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, 'স্পোর্টস স্কলারশিপ শিক্ষার্থীদের ক্রীড়া সাফল্যের গুরুত্বপূর্ণ স্বীকৃতি, যা তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবং অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দলগত চেতনা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।' 

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, 'খেলাধুলা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও একাডেমিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্পোর্টস স্কলারশিপের আর্থিক মূল্যের চেয়ে এর স্বীকৃতিমূলক গুরুত্ব অনেক বেশি, যা শিক্ষার্থীদের আরও ভালো পারফরম্যান্সে অনুপ্রাণিত করবে। সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়া অর্জন ভবিষ্যৎ কর্মজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত, নিয়মিত ক্রীড়া আয়োজন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রাইজমানি বা স্মারক প্রদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথাও জানান। 

সভাপতি ড. মো. মহিউদ্দিন বলেন, 'খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দলগত চেতনা, মানবিক মূল্যবোধ এবং মাদকমুক্ত জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক সাফল্যের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমৃদ্ধ করবে।'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

কুবিতে ‘স্পোর্টস স্কলারশিপ’ পেলেন ১৪ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা