নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সদস্যরা টাকা ফেরত এবং অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
অভিযুক্ত আলম হোসেন কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত আলম ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর মালিক। সমিতির নামে প্রায় ৫ কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ তুলেছেন সমিতির ভুক্তভোগী সদস্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আলম হোসেন স্থানীয় মানুষকে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এ সদস্য করেন। বর্তমানে সমিতির প্রায় ৩০০ সদস্যের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। কিন্তু গত তিন বছর ধরে সদস্যদের কোনো ধরনের লভ্যাংশ দেওয়া হচ্ছে না। এমনকি নিজেদের জমা টাকা ফেরত চাইতে গেলে সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। কয়েকজন সদস্যকে মামলায় জড়িয়ে হয়রানিও করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা আরও বলেন, জীবনের সঞ্চয় সমিতিতে জমা রেখে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক পরিবারের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের জমাকৃত টাকা ফেরত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে সমিতির সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া, মাহমুদা বেগমসহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। পরে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এর কাছে স্বারক লিপি দেন সদস্যরা।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আলম হোসেনের মোবাইলে একাধিক কল দেওয়ার পরও কোন সাড়া মেলে নি।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন