জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কোরিয়ার শিল্পনগরী আনসানে অনুষ্ঠিত হয়েছে ‘প্রবাসে জুলাই জাগরণ’ শীর্ষক বিশেষ স্মরণ সভা। 'এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া'র উদ্যোগে রবিবার (২ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পাশাপাশি আহত যোদ্ধাদের ত্যাগ, রাজপথের সংগ্রাম ও তাদের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ শহীদ পরিবার ও আহতদের প্রতি রাষ্ট্র ও সমাজকে যথাযথ দায়িত্ব পালনের জোরালো আহ্বান জানান।
আলোচনায় প্রধান প্রসঙ্গ হিসেবে উঠে আসে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং দেশের সার্বিক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রবাসীদের কার্যকর অংশগ্রহণের প্রয়োজনীয়তা। বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ পুনর্গঠনে তরুণ সমাজের পাশাপাশি প্রবাসীদেরও ঐতিহাসিক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশীদের অবদান কেবল দেশে রেমিট্যান্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। বিশ্বের উন্নত দেশগুলোতে কাজের মাধ্যমে প্রবাসীরা যে প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ অর্জন করেছেন, তা দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক সংস্কার ও নীতি নির্ধারণে সরাসরি কাজে লাগানো সম্ভব। দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় প্রবাসী বিশেষজ্ঞ ও পেশাজীবীদের মতামতকে গুরুত্ব দিলে জাতীয় অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার আহ্বায়ক মো. আরিফুর রহমান বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দক্ষিণ কোরিয়ায় আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। প্রবাসীদের ঐক্যবদ্ধ করে দেশের গণতান্ত্রিক ও সংস্কারমূলক অগ্রযাত্রায় ভূমিকা রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।'
সদস্য সচিব বাবুল মিয়া বলেন, 'নতুন ও তরুণ নেতৃত্বকে সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রবাসীদের মেধা, শ্রম, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া নিরলসভাবে কাজ করে যাবে।'
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আশা প্রকাশ করেন, জুলাইয়ের আত্মত্যাগ ও জনগণের আকাক্ষাকে ধারণ করে দেশ ও প্রবাসে এক দায়িত্বশীল, দক্ষ ও জনমুখী নেতৃত্ব গড়ে উঠবে। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মো. জুয়েল হোসেন, মুখ্য সংগঠক মো. শামিমুল ইসলাম সামীম এবং দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন